বুঝি না
বুঝি না
খাদিজা বেগম
দিন বুঝি না রাত বুঝি না
না বুঝি না কোন আলো অন্ধকার,
ঘর দেখি না বার দেখি না
চতুর্দিকে দেখি শুধু বন্ধ দ্বার।।
ডান দিকে নাই বাম দিকে নাই
নাই তুমি নাই খুঁজব কোথায় তোমাকে,
সম্মুখে নাই পেছনে নাই
দাও সারা দাও তোমাকে এই মন ডাকে।
নিজো গুনে দেখা দিয়ে
দূর করে দাও এই হৃদয়ের হাহাকার।।
তুমি যদি না দাও দেখা
তোমায় দেখার নয়ন আমার সাথে নাই,
তোমায় দেখার তৃষ্ণার আগুন
আমায় পুড়ে পুড়ে করে দিল ছাই।।
তৃষ্ণা দিলা দিলের মাঝে
তুমি একবার আমায় দেখা দিলা না,
পরের মত সরে থাকো
তুমি কি গো আমার আপন ছিলা না।
প্রথম ধরার মতো করে
তোমার হাতে রাখো ধরে ফের আবার।।
Comments
Post a Comment