কথার কাটাকাটি

 কথার কাঁটাকাটি

খাদিজা বেগম 


তোমার আমার হবে যখন 

একটুখানি কথার কাটাকাটি, 

পিছনের দোষ ত্রুটিগুলো 

আমরা করো না কেউ ঘাঁটাঘাঁটি।।


তুমি আমি স্বামী স্ত্রী

আমরা দুজন একে অন্যের পোশাক,

কোমলকণ্ঠে কথা বলব 

পশুর মত কেউ দেব না হাগ ডাক। 

হয় যদি হোক মান অভিমান 

হয় না যেন অশ্লীল ঝগড়াঝাঁটি।।


স্বামী-স্ত্রীর এই সম্পর্ক 

জান্নাত থেকে এসেছে এই ধরায়,

একে অন্যের শূন্য হৃদয় 

যত্ন করে ভালোবেসে ভরায়।।


স্বামী স্ত্রী এক পরিবার 

অন্য সবাই পরিবারের স্বজন,

এই ধরাতে বেশি আপন 

স্বামী-স্ত্রীর বন্ধনে যে দুজন।

সারা জীবন আমরা থাকবো 

একে অন্যের জন্য শীতলপাটি।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ