শয়তান ছিল জ্ঞানী

 শয়তান ছিল জ্ঞানী

খাদিজা বেগম 


নামাজ পড়ে পূজা করে 

ভাবছো যারা বড় ধার্মিক তারা, 

নিজেকে যে বড় ভাবে 

সে আর কে হবে শয়তান ছাড়া।।


শয়তান ছিল মহাজ্ঞানী 

ইবাদতে আর আমলে বড়, 

অহংকার তার ধ্বংসের কারণ 

ওই অহংকার থেকে আগে সরো। 

অহংকারী দাম্ভিক হয়ে

তোমরা যেন কেউ যেওনা মারা।।


বিনয়ী হও বিনয় দেখাও 

তোমার কথাবার্তা কর্মের মাঝে, 

তোমার ধর্ম ফুলের মত 

ঘ্রাণ ছড়িয়ে যাক প্রতিটা কাজে।।


নামাজ রোজা হজ্ব যাকাতে 

ইবাদাতকে কেউ করো না বন্দী,

আমরা মানুষ সহযোগী 

কেউ হবো না কারো প্রতিদ্বন্দী।

মানবজাতির শত্রু ওরা 

ধর্ম নিয়ে যুদ্ধ করে যারা।।

Comments

Popular posts from this blog

সময় নেই হাতে

বলো

অদৃশ্য অমানুষ