আজ তুমি নাই

 আজ তুমি নাই 

খাদিজা বেগম 


আজ তুমি নাই এই বুকে তাই 

আহাজারি আর আর্তনাদ, 

তুমি ছিলে দিনের সূর্য 

আমার রাতের পূর্ণিমা চাঁদ।।


তাইতো এখন আমার ভুবন

ডুবে গেছে অন্ধকারে, 

আমি যেন বন্দি এখন 

যন্ত্রণার এক বন্ধ দ্বারে।

প্রতি রাতে ঘুমের ঘোরে

তোমায় খুঁজে আমার এই হাত।।


তুমি আমি এক নদীতে 

যেন ছিলাম জোয়ার ভাটা, 

আজ যেন সেই নদীর বুকে 

মরুভূমির মরণ কাটা।।


তোমার আমার যোগ কেন আজ 

হঠাৎ বিয়োগ হয়ে গেলো,

সাজানো এই জীবন আমার 

সেই বিয়োগে এলোমেলো।।

মেনে নিতে পারে না মন 

এই বিয়োগের বর্বর আঘাত।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ