মানুষের মান
মানুষের মান
খাদিজা বেগম
তোমরা যারা মানুষের মান
নষ্ট করে ধর্মকে দাও সম্মান,
তাদের মাঝে নাই ধর্মের জ্ঞান
নাই সততা বিবেক বুদ্ধি ঈমান।।
তোমরা যারা মানুষের গায়
আঘাত করে ধর্ম রক্ষা করো,
তাদের বলে পথভ্রষ্ট দল
সময় থাকতে মন্দ থেকে সরো।
ধর্মের চেয়ে মানুষ বড়
বুঝে শুনে পড়ে দেখো কোরআন।।
তোমরা যারা মানুষ মেরে
অমর করে বাঁচাতে চাও ধর্ম,
সেই ধর্মের প্রাণ হলো মানুষ
ধর্ম বাঁচায় মানুষের সৎ কর্ম।
মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে
মানুষ ভালো হলেই ধর্ম ভালো,
ধর্মের শিক্ষায় শিক্ষিত লোক
এই পৃথিবীর বুকে ছড়ায় আলো।
আলোকিত হতে চাইলে
লোভ-লালসা ক্রোধ কে করো কোরবান।
Comments
Post a Comment