অনুভবে
অনুভবে
খাদিজা বেগম
অনুভবে এই বুঝেছি
এই মন কারে যেন ভালোবেসেছে,
বেশি দূরে আর নেই তো সে
এ মনের খুব কাছাকাছি এসেছে।।
মনে মনে মন দেখেছে
এখনো সে আমার চোখের আড়ালে,
জানি না কি করবো আমি
সে জন আমার সামনে এসে দাঁড়ালে।
জেগে জেগে তার ভাবনায়
এই মন যেন সুখ সাগরে ভেসেছে।।
যার ভাবনায় এতটা সুখ
তার ছোঁয়াতে না জানি কি হয়ে যায়,
ভয় ভয় আগে তবুও তো
হৃদয় তারে আপন করে পেতে চায়।।
হয়তো বা সে আসবে শুনে
মেগে মেগে ডুবে গেছে নীল আকাশ,
মন ময়ূরী পেখম তুলে
সেই খুশিতে ঘুরে ঘুরে নাচে আজ।
তাই বুঝি মন বোকার মতন
অকারণে থেকে থেকে হেসেছে।।
Comments
Post a Comment