প্রেমের মামলা
প্রেমের মামলা
খাদিজা বেগম
দেওয়ানি নয় ফৌজদারি নয়
একটা প্রেমের মামলা করব তার নামে,
তার প্রেমেতে পাগল করে
সে ডুবালো ভালবাসার দুর্নামে।।
চোখ ইশারায় মন নিয়েছে
মান নিয়েছে মিষ্টি হাতের ছোঁয়াতে,
এখন তারে পাই না খুঁজে
চায় না আমার কলঙ্কের দাগ ধোঁয়াতে।
আগে থাকতো আমায় ঘিরে
দেখতাম তারে আমার ডানে ও বামে।।
ভালোবেসে মন দিয়েছি
তার থেকে ওই মনটা পাবার আশাতে,
সুখী মনটা দুঃখী করে
চলে গেছে মিথ্যে ভালো বাসাতে।।
কলঙ্কের দাগ বইছি আমি
এই সমাজে সে যেন এক ফেরেশতা,
সে দেখলে পাশ কাটিয়ে যায়
যেন আমার আর তার মাঝে নাই রেসতা।
আজ মনে হয় ভুল করেছি
ভুল মানুষের ভালবাসার উদ্দামে।।
সাক্ষী ছাড়া মন দিয়েছে
চুক্তি ছাড়া তারে ভালো বেসেছি,
সাক্ষী প্রমাণ নেই তো আমার
তাইতো আমি নয়ন জলে ভেসেছি।
আমার জীবন লাশের মতন
থেমে গেছে প্রতারণার জ্যামে।।
Comments
Post a Comment