ললনা
ললনা
খাদিজা বেগম
ঐ ললনার মিষ্টি মিষ্টি
দুষ্ট চোখে জানি না কি,
যত দেখি চোখ ফেরেনা
আবাক হয়ে চেয়ে থাকি।।
পূর্ণিমার ঐ চাঁদের মত
চন্দ্রমুখী ঐ মুখ দেখে,
রাত্রি জেগে মন ভিজে যায়
তার রূপের ঐ জোৎস্না মেখে।
মনে চাই খুব তারে আমার
বুকের আড়াল করে রাখি।।
ফুলের ঘ্রাণে ও হার মেনেছে
তার ওই চুলের ঘ্রাণের কাছে,
তারে দেখে মন ভোমরা
সুখে হেলেদুলে নাচে।।
তার হাসিতে পুষ্প ফোটে
হাওয়ায় হাওয়ায় সৌরভ ছড়ায়,
তার কথাতে মধু মাখা
সুরে সুরে মনটা ভড়ায়।
তারে শুধু দেখিতে চায়
ঘুরেফিরে আমার দুটি আঁখি।।
Comments
Post a Comment