সূর্যের আলো

 সূর্যের আলো 

খাদিজা বেগম 


আজ কত দিন হয়ে গেলো 

সূর্যের আলো আমার চোখে দেখি নাই, 

আজ কত রাত হয়ে গেলো 

চাঁদের আলো আমার গায়ে মাখি নাই।


দেখি না গাছ দেখি না ফুল 

হাওয়ায় হাওয়া পাই না কোন ফুলের ঘ্রাণ, 

মরে গেছি নাকি আমি 

নাকি আছি বেঁচে পাই না খুঁজে প্রাণ।

মন চায় পাখি হয়ে উড়ি

কেমন করে উড়বো আমার ডানা নাই।।


বন্দী মানুষ থাকার চেয়ে 

স্বাধীন পাখির জীবন যাপন খুব ভালো,

আলো ছাড়া এই অন্ধকার 

লাগে যেন সেই কবরের ন্যায় কালো।।


আলো ছাড়া এই জীবনে 

আসিনি আর এমন তীব্র দুর্ভিক্ষ, 

আলোর ক্ষুধায় চোখ জ্বলে যায়

চোখ জুড়াতে চোখ দেখিতে চায় বৃক্ষ।

এই দুর্ভিক্ষ থেকে মুক্তির 

কোন দুয়ার আছে কিনা জানা নাই।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ