ধর্মান্ধ
ধর্মান্ধ
খাদিজা বেগম
আজো ধর্মান্ধ দেখি
আমি দেখি মূর্খের মহামারি,
ঘরে ঘরে বাড়ি বাড়ি দেখি
নারী বিদ্বেষী ঐ সব আনাড়ি।।
আজো ওদের ভিতর থেকে
কুত্তার মত লালা ঝরে পড়ে,
নইলে ওরা বাল্যবিয়ের
পক্ষে নিজের মত মিলায় কি করে।
রাষ্ট্রের আইন মানে না যে
সে চলে যাক আমার রাষ্ট্র ছাড়ি।।
ধর্ম অন্ধ পশু গুলো
ধার্মিক সাজা দূর আরোগ্য ক্যান্সার,
ওদের কাছে ভাল্লাগে না
সাহিত্য গান আনন্দময় ড্যান্সার।।
ব্যভিচারে ধরা খেয়ে
যারে তারে দ্বিতীয় বউ বানায়,
মিথ্যেবাদী বিশ্বাসঘাত
নিজের স্বার্থে হাদিস কোরআন জানায়।
জ্ঞান বিজ্ঞানের কথা রেখে
নারীর বিষয় করে বাড়াবাড়ি।।
Comments
Post a Comment