পরিষ্কার

 পরিষ্কার 

খাদিজা বেগম 


হাত ধুয়েছো পা ধুয়েছো 

শরীর ধুয়ে করেছো সব পরিষ্কার, 

মনের মাঝে পাপের পাহাড় 

কখনো কি তা করেছো আবিষ্কার।।


চোখ দেখেছে কান শুনেছে 

তবু তুমি রয়ে গেছো অজানা, 

নিজের মতোই চলছো তুমি 

শুনছো না তার আদেশ নিষেধ এক আনা।

এত আলোর মাঝে থেকেও 

কেন বাড়ছে তোমার পাপের অন্ধকার।।


সাবান মাখো শ্যাম্পু মাখো 

আরো মাখো কত শত সুগন্ধি।

তবু আপন পাপের গন্ধে 

মাতাল হয়ে তুমি করে যাও ফন্দি।।


সাদা রঙের কাপড় পরে

তুমি কেন কালো পথের যাত্রী দল, 

কর্ম করার আগে ভাবো 

সইতে পারবে কি তোমার এই কর্মফল। 

এখনো তো সময় আছে 

ধুয়ে মুছে ফেল তোমার অহংকার।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ