পাক কালেমা
পাক কালেমা
খাদিজা বেগম
মুখে মুখে পাক কালেমা
পড়ে তোমার এমন হলো কি লাভ?
চিন্তা করে দেখো তুমি
তোমার মাঝে আজো পশুর স্বভাব।।
লোক দেখানো নামাজ পড়ো
তাই তো মুখে অশ্লীল কথা বলো,
উপোস থাকার রোজা থাকো
তাই বারেবার অন্যায় পথেই চলো।
চিন্তা করে দেখরে মন
লোক ঠকানো পাপ পাবে কি না মাপ।।
বারে বারে হ্বজ করিলে
তুমি হয়তো হয়ে যাবে হাজী,
কেউ না জানুক তুমি জানো
তুমি কত বড় একটা পাজি।।
হালাল হারাম না ভাবিয়া
পকেট ভরো অন্যের টাকা নিয়া।
ধ্বংসের খেলা খেলছো তুমি
হাসো যদি কাউকে কষ্ট দিয়া।
স্রষ্টার গুণে গুণান্বিত
হওয়ার চেষ্টায় ধুয়ে মুছে যায় পাপ।।
Comments
Post a Comment