কষ্ট

 কষ্ট 

খাদিজা বেগম 


কষ্ট দেখে ভয় পেয়ো না 

কষ্ট তোমায় নষ্ট করতে আসে নি, 

সুখ পাবে না সেই মানুষে 

যে মানুষে কষ্টের জলে ভাসে নি।।


কষ্টের তলে সুখের খনি

কষ্ট খুরে বের করে লও তুমি, 

জলে জলে ফসল ফলে

জল বিহনে জমি মরুভূমি।

ফুলের মূলে বৃক্ষ থাকে 

বৃক্ষ ছাড়া ফুল কখনো হাসে নি।।


ভাটার পরেই জোয়ার আসে 

তেমন করেই কষ্টের পরে আসে সুখ , 

আঁধার কেটে যাবার পরেই 

ভেসে ওঠে পূব আকাশে আলোর মুখ।।


শীতের শেষে ঝরবে পাতা 

নতুন পাতা নিয়ে আসবে ফাগুনে, 

খাঁটি হয় না কোন সোনা 

না পুড়িলে কষ্ট নামের আগুনে।

সুখের দেখা পেল না সে 

যে মানুষে কষ্ট ভালো বাসে নি।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ