দামি
দামি
খাদিজা বেগম
তোমরা যারে বলছো দামি
আমি বলি তা পাগলামি।
হীরা পান্না মনি মুক্তা
এসব ছাড়াও ভাল আছি আমি।।
যে বাতাসে জীবন বাঁচে
সেই বাতাসের মূল্য জানো,
অমূল্য ওই পাপের বোঝা
কেন মাথায় নিয়ে টানো।
কেমন হতো যদি নিতো
বাতাসের দাম অন্তর্যামী।।
তোমরা যারে সুখ ভেবেছো
আসলে তার মাঝে নাই সুখ,
নৈতিকতায় আত্মতৃপ্তি
এ ছাড়া প্রাণ ভরা অসুখ।।
নৈতিকতাই দামি সম্পদ
নৈতিকতাই সুখের মূলে,
নৈতিকতায় জীবন ভরো
থাকো নৈতিকতার কূলে।
সবার উপর মানুষের দাম
যে মানুষ হয় সত্যকামী।।
Comments
Post a Comment