না বলতে হয়

 না বলতে হয় 

খাদিজা বেগম 


স্বামী স্ত্রী যারা তাদের 

না বলতে হয় পরকীয়ার বেলায়, 

পরকীয়ায় হ্যাঁ বলা লোক 

একদিন পিষ্ট হবে অবহেলায়।।


পরকীয়ায় পা বাড়িয়ে 

মানুষ হয়ে ওঠে বিশ্বাসঘাতক, 

ভালোবাসার বিনিময়ে 

প্রতারক হয় পরকীয়া দাতক।

পবিত্রতার দাম জানে না 

তাই গা ভাসায় পরকীয়ার মেলায়।।


সত্য কভু গোপন রয় না 

আলোর মত ছড়িয়ে যায় ধরায়, 

যার ভিতরে নোংরা চিন্তা 

সেইতো শুধু নোংরামিতে জরায়।।


কুকুরে চায় পরিত্যাগ মল 

হারামি চায় বারে বারে হারাম,

ধর্ম যাকে হারাম বলে 

হারামি পায় তার ভিতরেই আরাম।

বিশ্বাসী মন ভেঙ্গে চুরে

বিশ্বাসঘাতক বিশ্বাস নিয়ে খেলায়।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ