অশ্রু দেখে

 অশ্রু দেখে 

খাদিজা বেগম 


তোমার চোখে অশ্রু দেখে 

জানিনা এই হৃদয় কেন কাঁদে, 

তিলে তিলে মন ভেঙ্গে যায়

অদৃশ্য এক গভীর অপরাধে।।


কেমন করে ব্যথা দিলাম 

কেন হলাম তোমার ব্যাথার কারণ, 

কেন হলাম নিয়ন্ত্রণহীন 

কেন আমার মন শোনেনি বারণ।

তোমার অশ্রু দেখলে আমার 

মন পড়ে যায় অগ্নি লাভার ফাঁদে।।


তোমার মুখের হাসি দেখলে 

হেসে ওঠে এই দেহ মন সবি,

এই জীবনে তুমি আমার 

রাতের চন্দ্র দিনের বেলার রবি।।


তোমার হাসি রাখতে অটুট 

আমি আমার প্রাণ বিলাতে রাজি,

এমন করে আর কেঁদো না 

তোমার জন্য প্রাণ ধরেছি বাজি।

মারতে পারো বকতে পারো 

যা খুশি তাই কর কান্না বাদে।।

Comments

Popular posts from this blog

মা হয়েছি

সময় নেই হাতে

শখের পুরুষ