তোমায় চাইলাম
তোমায় চাইলাম
খাদিজা বেগম
তোমায় চাইলাম সঙ্গী করে
কিন্তু আমার সঙ্গে হলো বাতাস,
খুব গোপনে চলে গেছো
তুমি আমায় মন করেছ হতাশ।।
সেই হতাশা ধুয়ে দিতে
হঠাৎ করে ঝড়ে পড়লো বৃষ্টি,
বৃষ্টির শেষে দূর আকাশে
রংধনুতে আটকে গেল দৃষ্টি।
যেন আমার মনের মাঝে
উঠলো জেগে একটা সুখের আবাস।।
এখন দেখি তোমায় ছাড়াও
আমি ভালোভাবেই চলতে পারি,
বিশ্বাসঘাতক যায় চলে যাক
আমি তো আর যায়নি কাউকে ছাড়ি।।
তোমায় আমার নিঃশ্বাস ভেবে
ভুল করেছি এতটা কাল ধরে,
এইতো আমি তোমায় ছাড়াই
বেঁচে আছি আজো যায়নি মরে।
তোমার কাছে যা শিখেছি
তার কারণে তোমায় জানাই শাবাশ।।
Comments
Post a Comment