নারী

 নারী 

খাদিজা বেগম 


নারী শুধু নারী নহে 

নারী যেন মুক্তা ভরা সিন্ধু, 

এই নারীকে না চিনিলে 

মানুষ হতে পারবেনা হে বন্ধু।।


নারী শুধু নারী নহে 

নারী যেন অতল সোনার খনি, 

এই নারীকে মান না দিলে 

বৃথা যাবে তোমার চোখের মনি। 

নারীর সাথে নয় শত্রুতা 

এই নারীকে ভালোবেসো শুধু।।


হীরা পান্না মনি মুক্তা 

সোনার খনি নারীর কাছে মলিন, 

নারীর গুনের উজ্জ্বলতায় 

চন্দ্র সূর্যের নূর হয়ে যায় বিলীন।।


নারী শুধু নারী নহে 

নারী যেন শান্তি সুখের বাড়ি, 

নারী ছাড়া শান্তি নাইরে 

যতই টাকা কামাও কারি কারি।

নরনারী দুটি মানুষ 

সম্মানে নয় কেহ কম এক বিন্দু।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন