তোমার মাঝেও ত্রুটি
তোমার মাঝেও ত্রুটি
খাদিজা বেগম
অন্যজনার ত্রুটি দেখে
তুমি কেন জ্বলে ওঠো এত,
তোমার মাঝেও ত্রুটি আছে
গুনে দেখো পাবে শত শত।।
ত্রুটি ছাড়া বাগানের ফুল
সাগরের ঢেউ আকাশের চাঁদ তারা,
কারো বেশি কারো কম
আমরা কেহ নইতো ত্রুটি ছাড়া।
আমাদের ভাই বোন প্রিয়জন
এরা নয়তো ফেরেশতাদের মত।।
অনিচ্ছাকৃত সকল ত্রুটি
নিজের ইচ্ছায় ক্ষমা করে দিও,
নইলে তোমার প্রিয় মানুষ
শত্রু হবে সে থাকবে না প্রিয়।।
নিখুঁত বৃষ্টি ধরার মত
অবিরাম সুখ কেউ পাবে না ভবে,
বৃষ্টির ধারাও শেষ হয়ে যায়
দুঃখ দেখে ভয় কেন পাও তবে।
শুধু সুখ নয় মানব মনের
ভিতরে রয় কিছু কিছু ক্ষত।।
Comments
Post a Comment