আকর্ষণে
আকর্ষণে
খাদিজা বেগম
দূরে দূরে যায় না থাকা
কাছে আসি তোমার আকর্ষণে,
জ্বলন্ত মন জুড়াতে চাই
তোমার হাতের আলতো আলিঙ্গনে।
মন পতঙ্গ ছাই হতে চায়
তোমার প্রেমের আগুনে ঝাঁপ দিয়ে,
তোমার প্রেমে অন্ধ আমি
এই হাত ধরে চলো আমায় নিয়ে।
তোমার হাসির স্নিগ্ধ আলো
সূর্য হয়ে জাগে আমার মনে।।
আমি তোমার সাথে থাকলে
আমার জীবন পরিপূর্ণ লাগে,
তাই তো জনম জনম ধরে
তোমার সাথে থাকার ইচ্ছা জাগে।।
তুমি আমার হৃদয়ের সুখ
তুমি আমার দুই নয়নের আলো,
তোমায় ছাড়া এই পৃথিবী
দুঃখ ভরা যন্ত্রণাময় কালো।
এই জীবনের শেষ পর্যন্ত
আমি থাকবো শুধু তোমার সনে।।
Comments
Post a Comment