শুনেছো কি

 

শুনেছো কি 

খাদিজা বেগম


শুনেছো কি এই শুনেছো

আমি তোমার তুমুল প্রেমে পড়েছি,

তোমার নামের তাজমহলে 

ভালোবাসার রঙিন ভুবন গড়েছি।।


জেনেছো কি এই জেনেছো 

তোমার নামে এই মনে ফুল ফুটেছে, 

সাহারার বুক ডুবে গেছে 

বুকে তোমার নামে জোয়ার উঠেছে।

অজুহাতে আর আমার হাতে 

সব হাত মিলে তোমারি হাত ধরেছি।।


বুঝেছো কি এই বুঝেছো 

তুমি প্রিয় আমার আত্মার আত্মীয়,

তোমার জন্য যাযাবর মন 

তোমার মনে আমার মনের ঠাই দিও।।


তোমার নয়ন যেন সাগর 

ওই সাগরে মন পড়ে যায় ঝাঁপিয়ে, 

তোমার ছোঁয়ার শীতল ছোঁয়ায় 

জ্বর উঠে যায় এই দেহ মন কাঁপিয়ে।

তোমার প্রেম কে মধু ভেবে 

বিষ পান করে কখন যেন মরেছি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো