দেনমোহর

 দেনমোহর 

খাদিজা বেগম 


দেনমোহরে চাই তোমারে 

তুমি কি আমার দেনমোহর হবে? 

অর্থ সম্পদ চাইনা কিছু 

শুধু তুমি আমার হয়েই রবে।।


চাইনা বাড়ি চাইনা গাড়ি 

আমি থাকবো তোমার বুকের ঘরে, 

চাইনা চুড়ি চাইনা শাড়ি 

তোমায় পরবো আমার গয়না করে।

তুমি এত বেশি দামি

তোমার উপর আর কিছু নাই ভবে।।


এই হৃদয়ের সিগনেচারে 

আমাকে আজ তোমায় লিখে দিলাম, 

তোমার মনের সিগনেচারে 

তোমায় আমি আমার করে নিলাম।।


তুমি আমি দুজন মিলে 

বয়ে যাওয়া একটি নদীর দু'কুল, 

সেই নদীটি আমাদের প্রেম 

এই প্রেম ভুলে যেন করব না ভুল।

তুমি আমার দেনমোহর হও

সাক্ষী রইল আলো বাতাস সবে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো