দুর্নীতি
দুর্নীতি
খাদিজা বেগম
আর কতকাল সইবো আমরা
দুর্নীতিবাজ নিয়ে চলবো কাধে,
এবার সময় ফেলে দেবার
জেগে ওঠো তুমুল প্রতিবাদে।।
দুর্নীতিবাজ দেশের দুশমন
তোমার আমার সবার দুশমন,
সে যদিও হয় কারো মা
কারো বাবা কিংবা অন্য সজন।
তবুও সে অপরাধী
যদিও তার জন্য হৃদয় কাঁদে।।
দুর্নীতি এক বিশাল ব্যাধি
জাতি ধ্বংস নীতির অবক্ষয়ে,
দুর্নীতিকে ধ্বংস করলে
আমাদের ফের দেখা হবে জয়ে।।
দুর্নীতির মূল নীতি ধ্বংস
আইন শৃঙ্খলার অবনতি,
অনৈতিক কাজ করবে যে জন
সে হারাবে তার ঈমানের জ্যোতি।
দুর্নীতিবাজ ধীরে ধীরে
মানব জাতি ফেলে দিচ্ছে খাদে।।
Comments
Post a Comment