ঠোঁটের বিষে
ঠোঁটের বিষে
খাদিজা বেগম
বিশ বছরের ঠোঁটের বিষে
আমি জ্বলে পুড়ে যাচ্ছি অহর্নিশ,
ভুল করে ফুল ভেবে আমি
তোমার ঠোটে দিয়েছিলাম একটা কিস।।
তার পরে ঘুম আর আসে না
রাত্রি জেগে তারা গুনি আকাশে,
তোমার কথা শোনার জন্য
দিবানিসি কান পেতে রই বাতাসে।
আসা যাওয়ার চলতি পথে
খুঁজেও তোমার আর মেলে না হদিস।।
তুমি ডানা কাটা পরী
নাকি ছিলে জান্নাতের এক অপ্সরা,
ধরা দিয়েও দাওনি ধরা
আর কতকাল থাকবে তুমি অধরা।।
একবার এসে স্বপ্নের দেশে
তুমি আমায় করে গেলে দিওয়ানা,
আমি তোমায় সত্যি ভেবে
ভালবেসে মন দিয়েছি ষোল আনা।
তোমার সাথে প্রেম না হলে
জানতো না মন ভালোবাসায় এত বিষ।।
Comments
Post a Comment