দুর্বার অভিযানে
দুর্বার অভিযানে
খাদিজা বেগম
তপ্ত তনু দীপ্ত চক্ষু
নিয়ে চলছি দূর্বার অভিযানে,
আয় না তোরা কে কে যাবি
দেশ বাঁচাতে দেশমাতৃকার টানে।।
লাথি মেরে ভেঙ্গে দে সব
দুর্নীতিবাজ ঐ পশুদের গদি,
দেশের খেয়ে দেশের পরে
দেশ জননীর বিপক্ষে যায় যদি।
কাঁপছে আকাশ কাঁপছে মাটি
দেশ প্রেমিকদের জ্বলন্ত স্লোগানে।।
নয়ন যুগল জ্বালিয়ে দে
অগ্নিচক্ষু থেকে ঝরুক আগুন,
আমরা হব রক্ত জবা
তাই বুঝি এই এসে গেছে ফাগুন।।
নৈতিকতার অস্ত্র নিয়ে
মানব হয়ে দানব শিকার করবো,
আমরা তুফান আমরা প্রলয়
ভেঙেচুরে নতুন সমাজ গড়বো।
দুঃসাহসী যাত্রী আমরা
দিবা রাত্রী সত্য অন্বেষণে।।
Comments
Post a Comment