ভালোবাসার বায়না
ভালোবাসার বায়না
খাদিজা বেগম
আকাশ জুড়ে মেঘ করেছে
হৃদয় জুড়ে ভালোবাসার বায়না,
চোখের জলে এই মিনতি
শুধু একবার বুকের কাছে আয় না ।।
বুকের মাঝে জ্বলছে আগুন
সেথায় চাইছে ভালোবাসার ছোঁয়া,@
তোরে চাওয়া ছাড়া আমার
প্রার্থনায় নাই অন্য কোন দোয়া।
তোর টানে এই মন টানে খুব
তোরে ছাড়া আর কিছু মন চায় না।।
মেঘের ডাকে ময়ূর নাচে
ফুলের ঘ্রাণে নেচে বেড়ায় অলি,
মনে মনে মন ভ্রমরা
খুঁজে বেড়ায় তোর প্রেমেরি কলি।।
তোর আচলের মিষ্টি সুবাস
এই বাতাসে ভেসে ভেসে আসে,
সেই সুবাসে মন দেওয়ানা
বারে বারে অশ্রুতে চোখ ভাসে।
এত বেশি ভালবাসি
তাইতো বুঝি তোরে ভোলা যায় না।।
Comments
Post a Comment