নারী জান্নাত

নারী জান্নাত 
খাদিজা বেগম

নারী জান্নাত নারী মাতা 
তা বোঝেনা কাপুরুষের দলে, 
কাপুরুষের কারণে রোজ 
কত নারী ভাসছে চোখের জলে।।

মিডিয়াতে কাজ করে যে 
তাদের পোষাক অন্য রকম হবে, 
তাই বলে ভাই ভুলো না কেউ 
সেও একদিন মা হবে এই ভবে।
দৃষ্টিভঙ্গি সুন্দর করো 
বিশ্বাস রেখো নিজের কর্মফলে।।

তুমি যাকে টিউমার বলছো 
তেমন টিউমার তোমার মায়ের সাথে,
ওই টিউমার পান করছ তুমি
ধরে রেখে তোমার নিজের হাতে।।

কোথায় তোমার মনুষ্যত্ব 
আব্দুর রউফ কোথায় তোমার ঈমান,
যাদের মাঝে ঈমান আছে 
তারাই দিয়ে যায় অন্যকে সম্মান।
নিজে ভালো জগৎ ভালো 
জ্ঞানী গুণী এই কথাটা বলে।।

#khadiga_begum #নারী #নারী_জান্নাত #খাদিজা_বেগম

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন