অবিনাশী জুলাই

 অবিনাশী জুলাই 

খাদিজা বেগম 


জুলাই হলো ফুলের যুদ্ধ 

জুলাই হলো অমর অবিনাশী, 

ঘ্রাণ ছড়ানো ফুলগুলোকে 

আমরা মনে প্রাণে ভালোবাসি।।


সদ্য ফোটা ফুলের মত

ছোট ছোট নিষ্পাপ মাসুম শিশু,

দেশের শান্তি চাওয়া ছাড়া 

তাদের চাওয়া ছিল না আর কিছু।

ওদের প্রাণের দামে আমরা 

স্বাধীনতার আনন্দে আজ ভাসি।।


এই জুলাইয়ের মাঠে যোদ্ধা 

সাড়ি বেঁধে পড়েছিল নামাজ,

রক্ত দিয়ে ধুয়ে মুছে 

গড়ে ছিল একটা নতুন সমাজ।।


বুক চিতিয়ে গুলি খেয়ে

মরণের ভয় করেছিল বর্জন,

এই জুলাইয়ের বীর যোদ্ধারা 

বাঘের মত করেছিল গর্জন।

তাদের গর্জে ওঠা দেখে

ধ্বংস হলো স্বৈরাচারীর হাসি।।


#July2024 #khadiga_begum

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো