রুপের মাদকতায়
রূপের মাদকতায়
খাদিজা বেগম
তোমার রুপের মাদকতায়
কেন আমায় এতো মাতাল করলে,
তোমার মায়ার মায়া জালে
কেন আমরার পথ আটকিয়ে ধরলে।।
পৃথিবীর সব ভুলে গেছি
ভুলে গেছি নিজের বসত বাড়ি,
তোমার মনে ঠাঁই চেয়ে মন
বারে বারে করে আহাজারি।
নয়নের ঘুম হৃদয়ের সুখ
পালিয়ে যায় একবার প্রেমে পড়লে।।
তাই তো এখন ঘুম আসে না
ভোর হয়ে যায় রাত্রি জেগে জেগে,
প্রেমের আগুন দ্বিগুণ জ্বলে
তোমার স্মৃতির ছোঁয়া লেগে লেগে।।
তোমার হাতে ধরো যখন
আমার হাতের আঙ্গুল গুলো চেপে,
তখন আমার সাহসী মন
সব হারানো ভয়ে ওঠে কেঁপে।
কখন আমায় বাসবে ভালো
আরো কত নয়নের জল ঝরলে।।
Comments
Post a Comment