খুব ভালবাসি
খুব ভালোবাসি
খাদিজা বেগম
তোমাকে খুব ভালোবাসি
তোমায় দেখলে এই মন শান্ত হয়ে যায়,
তোমার ছোঁয়ায় এই হৃদয়ে
যেন একটা সুখের তুফান বয়ে যায়।।
তোমার কথা মনে হলে
মন ভরে যায় অন্যরকম আনন্দে,
মরুর বুকে জোয়ার আসে
উপচে ওঠে সুখের ঊর্মি সানন্দে।
তোমার ছোঁয়া প্রাণের মত
এই হৃদয়ের মধ্যখানে রয়ে যায়।।
ভালোবাসার নাই সীমানা
তাই জানিনা কত ভালো বেসেছি,
হাজার রাত্রি পাড়ি দিয়ে
আমি তোমার মনের কাছে এসেছি।।
ভালোবেসে কাছে রেখো
দূর দূর করে দূরে ঠেলে দিও না,
খাঁটি সোনা ফেলে দিয়ে
নকল সোনা কাছে টেনে নিও না।
অপাত্রে প্রেম যে করে দান
তার জীবনটা ধীরে ধীরে ক্ষয়ে যায়।।
Comments
Post a Comment