মনের অলি গলি

 মনের অলিগলি

খাদিজা বেগম 


তোমার স্বপ্নে ভরে গেছে 

আমার মনের অলি গলি রাজপথ,

এই জীবনে এই তো প্রথম 

তুমি নিয়া এলে প্রেমের বিপদ।।


তুমি আমায় খুঁজে নিলে 

এক পৃথিবী জনস্রোতের ভিড়ে, 

তুমি আমায় ঠাঁই দিয়েছো 

ভালোবেসে তোমার প্রেমের নীড়ে। 

মনের মাঝে রাখবো তোমায় 

এইতো আমার স্রষ্টার কাছে শপথ।।


তোমায় দেখে মন শিখেছে

এত গভীর ভালোবাসা মায়া, 

তুমি যেন আমার আত্মা 

আমি যেন তোমার প্রেমের কায়া।।


জনম জনম আপন হয়ে 

সুখে দুঃখে থাকবো পাশে পাশে,

তুমি আমি ভিন্ন হলে 

পরিণত হয়ে যাবো লাশে।।

কেহ ছাড়বো না কারো হাত 

যতই হোক না তোমার আমার দ্বিমত।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো