শৈশব
শৈশব
খাদিজা বেগম
স্মৃতির পাতায় পাতায় খুঁজি
হাজার কৌতূহলে ভরা শৈশব,
কলাপাতার ঘর বানানো
ছোট ছোট বন্ধুরা আজ কই সব।।
কচু পাতার ছাতা মাথায়
কলার খোলের জুতা দিয়ে পায়ে,
আম কুড়াতাম জাম কুড়াতাম
ঘুরে ঘুরে আমাদের ওই গাঁয়ে।
ইট পাথরের এই শহরে
পাই না খুঁজে ভেজা মাটির সৌরভ।।
চাকা ছাড়া হাতে টানা
সেই সুপারি গাছের খোলের গাড়ি,
সেই গাড়িতে সকাল বিকাল
সবাই মিলে ঘুরতাম বাড়ি বাড়ি।।
কাগজের নাও জলে ছেড়ে
আমরা খেলতাম নৌকা বাইচের খেলা,
বৈশাখ এলেই বটতলাতে
জমে উঠতো সেই বৈশাখী মেলা।
সেই শৈশবের হাসি আজ নাই
এখন যেন গ
ম্ভীর থাকাই গৌরব।।
-
Comments
Post a Comment