আজ জন্মদিন
আজ জন্মদিন
খাদিজা বেগম
আজ জন্মদিন আজ জন্মদিন
এই দিনে তুমি এসে ছিলে,
তোমায় দেখে মন ভরে যায়
শান্তির জোয়ার উঠে দিলে।
খুশির আলো ছড়িয়ে যাক
নতুন সুরে নতুন গানে,
আনন্দ ঢেউ জেগে থাকুক
দিবানিশী তোমার প্রাণে।
যোদ্ধার মত সাহস নিয়ে
থাকো সত্যের সাথে মিলে।।
দুঃখগুলো হারিয়ে যাক
জীবন সাজুক সুখের সুরে,
মহামানব হয়ে তুমি
থেকো সুন্দর ভুবন জুড়ে।।
সুস্থ থেকো সুখে থেকো
এই কামনা মোনাজাতে,
যেখানেই রও সেখানেই যে
স্রষ্টা থাকে তোমার সাথে।
রাতের চন্দ্র দিনের সূর্য
তুমি হৃদয় আকাশ নীলে।।
Comments
Post a Comment