আমার বিশ্বাস
আমার বিশ্বাস
খাদিজা বেগম
তোমার প্রতি আমার বিশ্বাস
এখন আর নেই মরে গেছে সেই কবে,
বিশ্বাসের লাশ বয়ে চলছি
জানিনা তার কবর কবে যে হবে??
বিশ্বাস মরা লাশ এই বুকে
আজো পড়া হয় নি লাশের জানাযা,
তোমায় বিশ্বাস করে পেলাম
প্রতারণার নির্মম নিষ্ঠুর এই সাজা।
কভু কাউকে করব না আর
অন্ধের মত এমন বিশ্বাস এই ভবে।।
ভালোবাসার মূল্য দাও নি
তোমার অবহেলায় হৃদয় মরেছে,
সেই হৃদয়ের খুব গভীরে
ভালবাসার এক সমাধি গড়েছে।।
মরে গেছে ভালোবাসা
জনে জনে প্রকাশ করতে পারিনি,
মরে যাওয়া লাশের স্তুপ
আঁকড়ে ধরে আছি আজো ছাড়িনি।
জানিনা এই মরে যাওয়া
সম্পর্কটা আরো কত দিন রবে।।
Comments
Post a Comment