ভালোবাসার
ভালোবাসা
খাদিজা বেগম
ভালোবাসা মাপা যায় না
দাঁড়ি পাল্লায় ওজন করতে পারবো না,
শুধু জেনে রেখো প্রিয়
তোমায় আমি কোনদিনও ছাড়বো না।।
ভালোবাসা গোনা যায় না
হিসাব করা যায় না কোন সংখ্যাতে,
শুধু মনে রেখো প্রিয়
জরাবো না তোমার সাথে সংঘাতে।
এই জীবনে তোমায় ছেড়ে
অন্য কারো হাত কখনো ধরবো না।।
ভালোবাসায় দুঃখ অনেক
তারে চেয়েও অনেক বেশি আনন্দ,
ভালোবাসা বিহনে আর
কোথাও নাই এত মিষ্টি সুখ ছন্দ।।
ভালোবাসার সীমা হয় না
তাইতো সীমারেখাটা টানা যাবে না,
শুধু বিশ্বাস করো প্রিয়
আমি ছাড়া এমন প্রেম আর পাবে না।
তোমার প্রেমের কাঙ্গাল হয়ে
থাকবো তোমার দ্বারে কভু সরবো না।।
Comments
Post a Comment