অচেনা প্রেম
অচেনা প্রেম
খাদিজা বেগম
অচেনা প্রেম অদৃশ্য প্রেম
বারে বারে কাছে এসে,
তোমায় আমায় এক করেছে
ভালোবেসে ভালোবেসে।।
তুমি আমি মিশে গেছি
যেমন মিশে যায় ফুলের ঘ্রাণ বাতাসে,
তুমি আমি জেগে আছি
তোমার আমার দুই হৃদয়ের আকাশে।
মেঘের ভেলার মতো আমরা
মন আকাশে থাকবো ভেসে।।
ভাসতে ভাসতে আমরা দুজন
ডুবে যাব অজানা প্রেম সাগরে,
আমরা দুজন দুজনারে
ভালোবেসে আগলে রাখবো আদরে।।
আমাদের প্রেম ভালবাসা
চির অমর চির অম্লান রাখবো,
সকল বাঁধা বিঘ্ন ভেঙে
সুখে দুঃখে পাশাপাশি থাকবো।
প্রেম আবেশে জাগবো দুজন
ফোঁটা ফুলের মতন হেসে।।
Comments
Post a Comment