খোকন বড় হচ্ছে

 খোকন বড় হচ্ছে 

খাদিজা বেগম 


খোকন যত বড় হচ্ছে 

ততই সরে যাচ্ছে আমার থেকে, 

হাজার চেষ্টা করেও তারে 

কাছে রাখা যায় না ডেকে ডেকে।।


খোকন সোনার ছোট দুই পা 

ভর করেছে প্রথম আমার বুকে, 

তাই দেখে মন হেসে ছিল 

হৃদয় ভরে ছিল সুখে সুখে।

খোকন সোনার শরীর জুড়ে 

 দুটি হাতে দিতাম আদর মেখে।।


সেই খোকন আজ কত দূরে 

ইচ্ছে হলেও আদর করা যায় না, 

দূরত্বে হয় যদি মঙ্গল 

করাবো না আর কাছে থাকার বায়না।।


চন্দ্র সূর্য দূর আকাশে 

তার আলোতে আলোকিত ভুবন,

তেমনি করে খোকার আলোয় 

আলোকিত হোক অন্ধকার জীবন। 

খোকন এখন পথ প্রদর্শক 

আমি চলব খোকনের পথ‌ দেখে।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন