কথা ছিল

 কথা ছিলো 

খাদিজা বেগম 


কথা ছিল

শুকতারা কে সাক্ষী রেখে 

রাতে করবো সুখের ভাগাভাগি, 

এখন আমি নিদ্রাহীনা 

এক বুক দুঃখ নিয়ে একলা জাগি।।


কথা ছিল 

ভোরের সূর্য ওঠার আগে 

আমার জন্য চুম্বন উঠবে ঠোঁটে,

কোথায় আমার চুম্বনগুলো 

ভোরের সূর্য প্রতিদিনি ওঠে।

কথা ছিল সঙ্গে থাকবে 

হোক না যতই ঝগড়া রাগারাগী।।


কথা ছিল দুজন মিলে 

পা ভিজিয়ে হাঁটবো নদীর কূলে, 

প্রেম তরীতে ভাসবো দুজন 

ভালবাসার ঢেউয়ে ঢেউয়ে দুলে।।


সেই কথা আজ কোথায় গেল 

রাত গভীরে চোখ ভিজিয়ে খুঁজি, 

আমি ছাড়া কেউ নাই আমার 

অবশেষে এই কথাটাই বুঝি।

চেয়েছি প্রেম দিয়েছো দাগ 

হাজার দাগে আজ হয়েছি দাগী।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো