ভালবাসতে চাও

 ভালবাসতে চাও

খাদিজা বেগম 


ভালবাসতে চাও আমাকে 

তবে কয়েক সাগর কাঁদতে হবে, 

কান্না ছাড়া প্রেম হবে না 

ভালোবাসা হবে না এই ভবে।।


যুগে যুগে ভালোবেসে 

কত প্রেমিক চোখের জলে ভাসে, 

শত হাজার যন্ত্রণাতে 

ডুবে থেকে প্রেমিক হৃদয় হাসে। 

দুঃখকে সুখ ভাবতে পারলে 

তুমি ভালোবাসতে পারো তবে।।


ভালোবাসা খুব ভয়ংকর 

ঝড়ের মতো তছনছ করে জীবন,

প্রেম দাবানল হয়ে পোড়ায় 

প্রতিটা দিন ডেকে আনে মরন।।


প্রথম প্রথম প্রেম মধুময় 

পরে হয়ে যায় বেদনার নদী,

কাছে এসে ভালোবেসো

জ্বলে পুড়ে ছাই হতে চাও যদি।

এক মুঠো প্রেম পাবার জন্য 

এক পৃথিবী কষ্ট সয়ে রবে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো