অপূর্ব সেই স্মৃতি
অপূর্ব সেই স্মৃতি
খাদিজা বেগম
তোমার আমার ভালোবাসার
অপূর্ব সেই স্মৃতি চোখে ভাসে,
আগের মত চলে এসো
মন তোমাকে আজো ভালোবাসে।
ভুল করেছি মাফ করে দাও
একটি ভুলে কাঁদে দুটি জীবন,
এভাবে আর কাঁদিও না
তুমি ছাড়া কেউ নাই আমার আপন।
ফেরেশতা নই আমি মানুষ
ভুল হয়ে যায় আমার অনায়াসে।।
ভুল গুলোকে শুধরে নিয়ে
এসো আমরা মিলেমিশে চলি,
দু'জনেই ভুল করা মানুষ
ভুলের কথা ভুলে কথা বলি।।
চালের মাঝে থাকে যে খুদ
কোন মানুষ নয় তো নিখুঁত ভবে,
একটুখানি খুঁত স্বাভাবিক
এত কেন মান অভিমান তবে।
হাসি খুশির অনুভূতি
পাশ কাটিয়ে কেনো কান্না আসে।।
Comments
Post a Comment