তুমি এতই প্রিয়
তুমি এতই প্রিয়
খাদিজা বেগম
প্রিয় তুমি এতই প্রিয়
তা বর্ণনার খুঁজে পাইনা ভাষা,
আমার আশা শূন্য বুকে
নতুন করে জাগিয়েছো আশা।।
প্রিয় থেকেও তুমি প্রিয়
তুমি আমার এই হৃদয়ে থেকো,
এই পৃথিবীর কষ্ট থেকে
তুমি আমায় আড়াল করে রেখো।
তুমি ছাড়া কেউ পাবে না
এই হৃদয়ের গোপন ভালোবাসা।।
তুমি আমার আশার তরী
তোমায় ছাড়া আমি যাবো ডুবে,
তোমার ছোঁয়া এই মন আমার
তুমি ছাড়া আর কেহ না ছুবে।।
প্রানের চেয়েও প্রিয় তুমি
তুমি আমার মনের চিন্তাধারা,
আমার প্রথম ছোঁয়া তুমি
প্রাণ বাঁচে না তোমার ছোঁয়া ছাড়া।
তোমার ভালবাসা ছাড়া
এক সেকেন্ডও যাবেনা তো বাঁচা।।
Comments
Post a Comment