প্রেমে পরি
প্রেমে পরি
খাদিজা বেগম
যত বারি দেখি তোমায়
তত বারি তোমার প্রেমে পরি,
যত বারি ভাবি তোমায়
তত বারি মিলন বাসর গড়ি।।
যখন আসো আমার কাছে
মন ভরে যায় ফুলের ঘ্রাণে ঘ্রাণে,
মাতাল হয়ে যায় এই হৃদয়
তোমার প্রেমের সুরা পানে পানে।
আমি তোমার মন উঠানে
রাত গভীরে জোৎস্না হয়ে ঝরি ।।
এক মুহূর্ত না দেখিলে
চোখে তোমায় দেখার তৃষ্ণা জাগে,
তোমায় ছাড়া একলা জীবন
আমার বড় শূন্য শূন্য লাগে।।
যত বারি দেখি তোমায়
তত বারি নতুন নতুন লাগে,
হাজার দেখেও চোখ ভরে না
লক্ষ জনম দেখার ইচ্ছা জাগে।
শত যুগের চেনা তুমি
তুমি আমার স্বপ্নে দেখা পরী।।
Comments
Post a Comment