আল্লাহ্ দোহাই

 আল্লাহর দোহাই 

খাদিজা বেগম 


হাতে ধরি পায়ে পরি 

মন দিয়ে শোন আমার বুকের ধন, 

তোরা আমার গর্বের সন্তান 

সবার চেয়ে অনেক প্রিয় জন।।


শ্বাসে শ্বাসে দোয়া করি 

ঝরে না যে তোদের চোখের জল,

আল্লাহ যেন শক্ত রাখে 

তোদের অর্থবিত্ত মনোবল।

আকাশ সমান সম্মান নিয়ে 

সকল জায়গায় করবি বিচারণ।।


আল্লাহর দোহাই ভুলে যাস না 

তোদের গর্ভধারি দুঃখী মা, 

২৪ ঘন্টার ১ মিনিট দিস

তোদের কথা না শুনিলে 

মায়ের মনটা শান্ত রবে না।।


এক বছরে একটা দিন দিস

তোদের দেখে জুড়াবো দুই চোখ, 

বেঁচে থাকতে দিস না আমায় 

ভুলে গিয়ে যন্ত্রনাময় শোক।

বেঁচে থাকতে তোদের দরকার 

 মরে গেলেও তোদের দোয়া প্রয়োজন।

Comments