বড় অসহায়

 বড় অসহায় 

খাদিজা বেগম 


তুমি যখন চলে যেতে বল 

তখন আমায় লাগে বড় অসহায়, 

তোমায় ছেড়ে কোথায় যাব আমি 

তুমি ছাড়া আমি যে খুব নিরুপায়।।


তুমি যখন বিচার করো আমার 

তখন খুঁজে বেড়াই আমার পক্ষের লোক,

তোমার চোখে আমি অপরাধী 

আমার চোখে তুমি একজন বিচারক।

তোমার দেয়া এই অপমান 

ভিতর থেকে আমায় কুঁড়ে কুঁড়ে খায়।।


তুমি আমার রক্ষাকারী হয়ে 

কেমন করে ছিনিয়ে নাও মনের সুখ, 

এই কি তোমার কর্তব্যবোধ 

যখন তখন ঘাঁ করে দাও আমার বুক।।


আগলে রাখার দায়িত্ব নিয়ে তুমি 

বারে বারে ফেলে দিচ্ছ চরণে, 

আমি নইতো কারো হাতের খেলনা 

সেই কথাটা রেখ তোমার স্মরণে। 

সব ছেড়েছি যারে আঁকড়ে ধরে 

সে আমাকে এখন ছেড়ে যেতে চায়।।


কোথায় বিশ্বাস কোথায় আস্থা পাবো

 চারিদিকে ভাল সাজা প্রতারক,

প্রতারকের ফাঁদে পড়ে এখন 

বয়ে বেড়াই আমি আমার মৃত্যুর শোক।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো