এ কোন পিপাসাতে

 এ কোন পিপাসাতে 

খাদিজা বেগম 


হঠাৎ এ কোন পিপাসাতে 

মন শুকিয়ে মরুভূমি হয়ে যায়,

জানিনা কোন অদৃশ্য ঝর

প্রবল বেগে বুকের মাঝে বয়ে যায়।।


কাল বৈশাখী ঝরের মত

যেন আমায় ভেঙে চুরে চলে যায়,

অবলা মন না বলেও 

ভালোবাসার মিষ্টি কথা বলে যায়।

তবু আমার হৃদয় মাঝে 

কার হৃদয়ের ছোঁয়া যেন রয়ে যায়।।


জানিনা তার নাম ঠিকানা 

ঘুমের ঘোরে দেখেছিলাম তাকে,

নাম দিয়েছি তার অপ্সরা 

জানিনা সে এখন কোথায় থাকে।।


ধরা ছোঁয়ার বাইরে থাকে 

তবু আমার মন নিয়েছে কেড়ে,

একবার ধরতে পারলে তারে 

এই জীবনে আর দেবো না ছেড়ে। 

তারে নয়ন ভরে না দেখিলে 

আমার বুকের মাঝে ক্ষয়ে ক্ষয়ে যায়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো