শিশুর মত

 শিশুর মতন 

খাদিজা বেগম 


অবুঝ ছোট্ট শিশুর মত 

টলমল টলমল আমার পায়ের হাটা, 

সদ্য ফোটা ফুলের মত 

পাপড়ির নিচে নিচে আছে কাটা।।


অহংকারী দাম্ভিক হয়ে 

এই মাটিতে হয়নি আমার চলা,

ফুলের মত নিষ্পাপ সেজে 

হয়নি আমার মিথ্যে গল্প বলা। 

আমার নদীর উল্টো স্রোত 

সারা জীবন সেথায় শুধু ভাটা।।


খুব সহজে মাড়িয়ে যাও 

কারণ আমি পথে ফোঁটা ঘাসফুল,

খুব সহজে ভাঙো আমায় 

কারণ আমি জীবন নদীর দুই কূল।।


তবু আমায় ভালোবেসে 

জড়িয়ে রয় শীতল শিশির বিন্দু, 

তবু উর্মি মালা হয়ে 

আমার কাছে ছুটে আসে সিন্ধু।

তবুও মন ঘৃণা করে 

অনৈতিক পথ অন্যায়ের পা চাটা।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন