যদি ফোন না ধরো

 যদি ফোন না ধরো 

খাদিজা বেগম 


তুমি যদি ফোন না ধরো 

আমার এ মন কত কথা বলে, 

হৃদ মাঝারে যন্ত্রণা হয়

বুক ভেসে যায় দুই নয়নের জলে।।


চোখের আড়াল হয়ে গেলেও

মনের মানুষ থাকে মনের মাঝে,

যত্ন করে রাখি তারে 

এই হৃদয়ের গোপন বাজে বাজে। 

তার চরণের ধনী শুনি 

যখন তখন হৃদয় পথে চলে।।


কেন তোমায় এত বেশি

ভালবাসি মন জানে না কারণ, 

মন বারেবর তোমাকে চায় 

মানে না সে কোন শাসন বারণ।।


ডানা থাকলে উড়ে যেতাম 

গিয়ে দেখতাম তোমাকে এক নজর, 

প্রতিদিনই নিয়ে আসতাম 

আমি তোমার প্রতিদিনের খবর। 

তোমায় ছাড়া একলা লাগে 

রিদ মাঝারে যেন আগুন জ্বলে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো