মেঘ করেছে

 মেঘ করেছে 

খাদিজা বেগম 


নীল আকাশে মেঘ করেছে 

হয়তো এখন নামবে বৃষ্টি, 

হাওয়ায় হাওয়ায় তোমার গন্ধ 

তোমায় খুঁজে বেড়ায় দৃষ্টি।


বৃষ্টি ভেজা হাওয়া এসে 

যখন লাগে আমার অঙ্গে, 

তোমার স্মৃতির ঝড় তুফানে

মন ভেসে যায় প্রেম তরঙ্গে।

তুমি থাকলে পাশাপাশি 

বৃষ্টির এই ক্ষণ হতো মিষ্টি।।


থেকে থেকে মেঘ ডেকে যায় 

মন মানেনা শাসন বারণ, 

মেঘের ডাকে ঘুম ভেঙ্গে যায় 

জেগে ওঠে আমার মরণ।।


সঙ্গী ছাড়া একলা জীবন 

যেন জিন্দা লাশের মত,

ঠোঁটের কোনায় মিথ্যে হাসি 

বুকের মাঝে হাজার ক্ষত।

তুমি এলে বৃষ্টির মত 

হত হাজার সুখের সৃষ্টি।।

Comments

Popular posts from this blog

বলো

অদৃশ্য অমানুষ

শখের পুরুষ