দুই ঠোঁটে যা আছে

 দুই ঠোঁটে যা আছে

খাদিজা বেগম 


তোমায় পেলে নিরজনে 

লুফে নিতাম দুই ঠোঁটে যা আছে, 

মন জুরাতাম প্রাণ ভরাতাম 

তোমায় পেলে এই হৃদয়ের কাছে।।


ঘুমের ঘরে আসো তুমি 

জাগরণে পাইনা তোমার দেখা, 

তোমায় ছাড়া ভাল্লাগে না 

পৃথিবীতে যেন আমি একা। 

বারে বারে ঘুরেফিরে 

তোমার মুখটা আমার চোখে ভাসে।।


জানিনা কি জাদু আছে 

তোমার হাতের ওই আঙ্গুলের ছোঁয়ায়,

জ্বলছি আমি পুড়ছি আমি 

ভেসে যাচ্ছি হৃদয় পোড়া ধোঁয়ায়।।


কি করে যে ভেবে না পাই

তোমায় ভালোবেসে গেছি ফেঁসে,

হয়তো আমার দুঃখ দেখে 

তুমি উঠছো ফুলের মত হেসে। 

হৃদয় ভরা কষ্ট নিয়ে 

একটা মানুষ আর কতদিন বাঁচে??

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন