প্রশ্ন
প্রশ্ন
খাদিজা বেগম
আমি আমার মনকে এই
প্রশ্ন করলাম যে আমি কেন
ঘরের ভিতরে বন্দি থাকি?
যদি জানো কিছু বলে দাও।
মন আমাকে উত্তর দিল
তুমি যেন পাখির মতন
উড়তে গিয়ে পাখিদের ভিড়ে
সীমা ছেড়ে হারিয়ে না যাও।
তুমি যেন মেঘের মতন
দূরের আকাশে ভাসতে গিয়ে
যেন শ্রাবণের বৃষ্টি হয়ে
মাটিতে ঝরে না পড়ে যাও।
তুমি যেন ঘোড়ার মতন
পাড়ার পর্বত ছুটতে গিয়ে
প্রতিযোগিতায় অংশ নিয়ে
অজানাতে হারিয়ে না যাও।
তুমি যেন ভেড়ার মতন
পালের সাথে থাকতে গিয়ে
একা থাকার সিংহের মত
তোমার ঐ শক্তি না হারাও।
নীল সমুদ্রের ঢেউ এর মতো
উত্তাল গতিতে ছুটতে গিয়ে
লোনা বালু মাখা কূলে কূলে
ভেঙে চুরে নিজে না হারাও।
তুমি বজ্রপাতের মতন
তীব্র হুংকার দিয়ে দিয়ে
মাটির ভিতরে ফেটে পড়ে
কারো বাঁধা হয়ে না দাঁড়াও।
তুমি সকালের সূর্যের মতন
সোনা রোদ হয়ে উঠতে গিয়ে
দিন ফুরালে রাতের মাঝে
ধীরে ধীরে হারিয়ে না যাও।
তুমি রাতের আকাশে চাঁদ হয়ে
রুপালী রং ছড়াতে গিয়ে
দিনের আকাশে থেকে যেন
কখনো বিলীন না হয়ে যাও।
তুমি বাগানের ফুল হয়ে
পাপড়ি মেলে মেলে ফুটতে গিয়ে
সুবাস মেখে বাতাসের গায়ে
যেন শুকিয়ে ঝরে না যাও।
তুমি দাবানলের মতন
তীব্র তাপে জ্বলে উঠতে গিয়ে
তপ্ত আগুনে সব পুড়িয়ে
নিজেকে ছাই করে না দাও।
তুমি চঞ্চল ঝর্নার মত
চপলা পায়ে ছুটতে গিয়ে
যেন নীল সাগরের বুকে
মিশে মিশে হারিয়ে না যাও।
তুমি ঝড় তুফানের মত
নিজের তেজ দেখাতে গিয়ে
প্রকৃতির বুক ভেঙ্গে চুরে
আপন সাহস না হারাও।
তুমি যেমন তেমনি ভালো
তুমি আজ যে স্থানে আছো
তাই শ্রেষ্ঠ তাই সেরা স্থান
তাই সঠিক তুমি যা চাও।
তাই সঠিক যেভাবে চাও।
তোমার সৃষ্টিকর্তাও চান
তুমি তার সাথে থাকো রোজ,
তার কাছে আপনাকে চেনো
নিজের আত্মার কর খোঁজ।
যা করতে চেয়েছিলে তাই কর
তবে এমন কিছু করনা
যাতে অন্য কারো ক্ষতি হয়
যাও যাও ঐ সম্মুখে যাও।
সততার সাথে তুমি যাও
সত্য ন্যায় এর সন্ধানে যাও
সকল বাঁধা ভেঙে চুরে যাও
বাঁধ ভাঙা জল হয়ে যাও।
Comments
Post a Comment